নির্যাতনের স্বীকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালন
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নির্যাতনের স্বীকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর উদ্যোগে নোয়াখালীতে মানববন্ধন র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালি প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আমার দেশ নোয়াখালী জেলা প্রতিনিধি ও ডিফেন্ডার আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহিম, নোয়াখালী আইনজীবী সমিতিও জাতীয়বাদী আইন ফোরামে সাবেক সভাপতি বি ইউ এম কামরুল ইসলাম, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খান, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ ও বাংলাদেশ টুডে এবং এটিএন বাংলা নোয়াখালী প্রতিনিধি মানিক ভূঁইয়া, প্রথম আলো নিজস্ব প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমুখ।
