এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলার রাজাপুর কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছায়েদ আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি মীর আহমেদ কাওসার।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা জামাল সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুবাজ জুয়েল এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছায়েদ আলী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, কলেজ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান, করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম বাছির ভূঞা, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, রতনপুর ছৈয়দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং শাহজাহান, বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফায়েত উল্যাহ, জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ, সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাপুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরেফিন ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন সিন্দুরপুর অদুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মীর আহমেদ কাওসার এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখা করে ভালো ফলাফল অর্জন করে দেশ জাতির কল্যাণে কাজ করার জন্য যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই। ইংরেজিসহ সব বিষয় গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে নীতি নৈতিকতার শিক্ষা অর্জন করতে হবে। ভালো ফলাফলের জন্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
