ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রিয়াদ মাহমুদ, মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, আসছে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। এবার দাউদকান্দি উপজেলায় ৪৮টি ওয়ার্ডের ৩৮৪ টি অস্থায়ী কেন্দ্রে ৬৪ হাজার ৪শত ৯২জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫ শত শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯মাস বয়সী ৫৫ হাজার ৯শত ৯২জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
