বিএনপির মাদকবিরোধী সমাবেশ
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
‘মাদক থেকে দূরে থাকি, সুন্দর ও সুস্থ জীবন গড়ি এবং ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সনমান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৫টার দিকে সনমান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নাজিরপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনুর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, আতাউর রহমান, অ্যাড. আব্দুর রহিম, সনমান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক টিক্কা, ৯নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন, সার্বিক সহযোগিতায় ছিলেন মুশফিকুর রহমান মোহন ও ফারুক। সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
?সভাপতির বক্তব্যে সাফির উদ্দিন মজনু বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর কড়া নির্দেশনা মাদকমুক্ত সমাজ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়। সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। প্রধান অতিথি মোশাররফ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
