সমাজসেবামূলক সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিনিধি

দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর এবং বিগত কমিটি বিলুপ্তির পর নতুন উদ্যমে পথচলা শুরু করেছে বরগুনার বেতাগী উপজেলার স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থা। পূর্বে সংগঠন দ্বারা নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম করা হয়েছে।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সংগঠনের উপদেষ্টাদের অনুমোদনে প্রকাশিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম (রুবেল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা মো. রাকিবুল ইসলাম শান্ত।

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মো. ছালাম সিকদার, মো. নাসির উদ্দিন ও মো. ইমরান হোসেন, সহ-সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান (টিপু), ধর্ম বিষয়ক সম্পাদক মো. সজল সিকদার, তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক মো. জামাল খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আলম হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হাসান, প্রবাসী বিষয়ক সম্পাদক সালাউদ্দিন খান (এনামুল), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহজালাল হাওলাদার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে ছিয়াম হোসেন দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিগত কমিটি বিলুপ্ত হওয়ার পর এবং দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর নতুন কমিটির মাধ্যমে সমাজসেবা, শিক্ষা, মানবিক সহায়তা, রক্তদান, দুর্যোগকালীন সহযোগিতা, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পুনরায় চালু করা হবে। পাশাপাশি তরুণদের সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করে একটি মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

নবগঠিত কমিটির নেতারা বলেন, “একতা, সততা ও সহায়তা”- এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করবে। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তারা।

সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান খান ও মো. শহিদুল ইসলাম নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেতাগী উপজেলার উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।