মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা পরিষদের উদ্যেগে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক বিতারন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পি সি কলেজের অধ্যক্ষ শেখ জাহাংগীর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাশ, সাবেক সচিব শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, খানহাজান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিব উদ্দিন রাখি, জেলাবিএনপির সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম প্রমুখ।

জেলার ৯উপজেলার এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ক্যাটাগরিতে ৫৫ শিক্ষার্থী রয়েছে।