বেলাবোতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

বেলাবো উপজেলার বীরবাঘবের গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। শনিবার রাত দুইটা ত্রিশ মিনিটে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার হেপি হোমস আবাসিক এলাকার জনৈক নূরুল ইমলাম ধ্যান্দার রিক্সার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি রুবেল মিয়া নেত্রকোনা জেলার মদন থানার ফতেহপুর গ্রামের সফর আলীর ছেলে। গ্রেপ্তার রুবেল বেলাবো উপজেলার বীরবাঘবের গ্রামের আঃ মান্নানের ছেলে আজিমুল কাদের ভূঁইয়ার পোল্ট্রি মুরগি ফার্মে কর্মচারী হিসাবে কাজ করতো। এ সুযোগে চলতি বছরের ২৭ জানুয়ারি তারিখে আসামি রুবেল আজিমুল কাদের ভূঁইয়াকে হত্যা করে তারই মুরগীর ফার্ম সংলগ্ন মুরগির বর্জ্য ফেলার ডোবার পানিতে লাশ ফেলে লাশ পালিয়ে যায়। হত্যাকাণ্ড সংগঠিত করার পর খুনি রুবেল নিহত আজিমুল কাদের ভূঁইয়ার দুটি মুরগী ফার্ম হতে বিশ লক্ষ টাকার চার হাজার মুরগী পিকআপ ভ্যানে করে চুরি করে নিয়ে যায়। এদিকে আজিরুল কাদের ভূঁইয়া দুই দিন নিখোঁজ থাকার পর ২৯ জানুয়ারী তার মুরগী ফেলার বর্জ্য ভরপুর গর্ত থেকে আজিমের লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ।ওই দিনই নিহত আজিমের ভাই আনোয়ার কাদের ভূঁইয়া আলমগীর বেলাবো থানায় একটি হত্যা মামলা করেন। মামলা পর দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার জনৈক নুরুল ইসলাম ধ্যান্দার রিকসার গ্যানেজ হতে খুনি রুবেলকে গ্রেফতার করে। নিহতের বড় বোন ইয়াসমিন কান্নাজড়িত কন্ঠে জানান,আমার ভাইকে নির্মমভাবে এই খুনি হত্যা করেছে। আমরা তার সবোচ্চ শাস্তি ফাঁসি চাই।

বেলাবো থানার ওসি এসএম আমান উল্লাহ জানান,চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়াকে হত্যা করে তার লাশ মুরগীর বর্জ্র ফেলার একটি ডোবায় বস্তাবন্দি করে ফেলে দেয়। এসময় আসামি রুবেল প্রায় বিশলক্ষ টাকার মুরগী চুরি করে পালিয়ে যায় রুবেল ও তার আরেক সহযোগী। তাকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক স্যারের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম তার ফোর্সদের নিয়ে ২৮ জুন তারিখে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে।