রাবিতে খাদ্য সচেতনতা বৃদ্ধিতে মনিটরিং
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত এবং খাবারের দোকানগুলোর মান উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ফুড স্টল মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন (এইচএফএসএ)।
এ সময় খাদ্য প্রস্তুতকারকদের সচেতন করার পাশাপাশি দোকান মালিক ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও হেয়ার ক্যাপ বিতরণ করা হয়।
