এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কলেজ অডিটরিয়ামে কলেজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান ও কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওরাবুনিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী, আবদুস ছোমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হোসেন মাসুদ, সমাজ সেবক গোলাম কবির ঝন্টু, প্রভাষক মেতিউর রহমান, ফয়সাল আহমেদ, শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও মিমি আক্তার প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
