হালুয়াঘাটে পার্টনার কংগ্রেস
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাটে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা এবিএম লুৎফর রহমান নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের উপ-পরিচালক এনামুল হক। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
