আইনজীবী সহকারী সমিতির নির্বাচন
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮ইং সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জোবায়ের মাহমুদ ও সাধারন সম্পাদক ইমরান মোল্লা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুধুমাত্র সাধারন সম্পাদক পদে ভোটারা ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এর আগে সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইনের তথ্যমতে জোবায়ের-ইমরান পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ গ্রহণ করলেও শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ইমরান এর প্রতিদ্বন্দ্বি একক ভাবে ছিলেন সেকান্দর আলী। এছাড়াও প্যানেলের অন্যান্য ১৬ টি পদে বিনা প্রতিদন্বিতায় জয়ী হন। সমিতির মোট ভোটার সংখ্যা ২৫১ জন, ভোট কাস্ট হয় ২৩০। এতে ইমরান মোল্লা পেয়েছেন ১৭৪ ভোট ও তার প্রতিদ্বন্দ্বি সেকান্দর আলী পেয়েছেন ৫৬ ভোট। অন্যান পদে জয়ী হয়েছেনসহ সভাপতি আবুল হোসেন ও মাধব মন্ডল, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম রাজন, কোষাধক্ষ্য পদে মো. মকবুল হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে হাফেজ আহমেদ নয়ন, প্রচার প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
