নীলফামারীতে গাছের চারা রোপণ
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধি
জাতীয় পর্যায়ে আয়োজিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণসহ সেমিনার ও র্যালি করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল সোমবার দুপুরে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার কথা জানান। বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র্যালি বের হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুর রহমান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, তিতুমীর সরকার, রাফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
