তিন মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদাস এলাকায় মাদক সেবনের সময় ৩ যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন- ওই উপজেলার তাড়াশ উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলাম (২২), শাকিল রানা (১৯) এবং ভাদাস মধ্যপাড়া গ্রামের আলামিন হোসেন (১৯)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন এ কারাদণ্ডাদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই এলাকায় ৩ যুবক মাদক সেবন করছিলেন।

এ সময় স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনকে খবর দেন। ওইদিন গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের উল্লেখিত কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

জনস্বার্থে ও মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।