আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর প্রশাসক ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া পৌরসভার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। পৌরসভা থেকে পাওয়া সার সংক্ষেপ অনুযায়ি, এবারের বাজেট ধরা হয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা। মোট আয় ধরা হয়েছে ২৯ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৭২১ টাকা। মোট উদ্বৃত্ত থাকবে ছয় কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৭২১ টাকা। বাজেট অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া বক্তব্য রাখতে গিয়ে বাজেটের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
