কৃষি উপকরণ বিতরণ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শস্যভান্ডার খ্যাত উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীতে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় এমপি বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান। এ সময় তিনি কৃষি বিভাগ ও কৃষকদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, খায়রুল ইসলাম, আলাউদিন আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে কৃষি প্রণোদনায় প্রতিজন কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ডিএপি ১০ কেজি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের উল্লেখিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হবে।