সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন, মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের বাইসাইকেল, অসহায়দের ভ্যান ও স্কুলে বেঞ্চ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার ২ জুলাই বিকাল ৪টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হক।
