‘দক্ষতা উন্নয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন,দক্ষতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। একজন শিক্ষিত মানুষ যেন বেকার না থাকে সেজন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন,হাতে কলমে শিক্ষা নিয়ে শুধু বাসায় বসে থাকলে হবে না,নিজের উন্নয়ন সহ দেশের সমৃদ্ধিতে কাজে লাগাতে হবে।

গতকাল শুক্রবার দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট,স্বেচ্ছাসেবী নিবন্ধিত সংস্থাসমূহের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।