সান্তাহারে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘির সান্তাহার পৌর এলাকা থেকে ছালমা বেগম (৬৩) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিচয় পত্রের তথ্য অনুযায়ী ছালমা বেগমের ঠিকানা- ঢাকা বাড্ডা থানা এলাকার আনন্দনগরের বাড়ি নং ৩৭।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধাটি বেশ কয়েক মাস ধরে সান্তাহার নতুন বাজার এলাকায় সারাদিন বিভিন্ন স্থানে সাহায্য সহযোগিতা নিয়ে রাতে বাজারের একটি টিনসেডে রাত্রি যাপন করতো। গত শনিবার দুপুরে স্থানীয়রা উল্লেখিত টিনসেডে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ফাঁড়িতে সংবাদ দেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, পুলিশ একটি টিম প্রযুক্তির মাধ্যমে বৃদ্ধার পরিচয় ও ঠিকানা সনাক্ত করে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।