উচ্ছেদ আদেশ প্রত্যাহার দাবি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চৌমুহনী করিমপুর রোডস্থ ২৩৮ নম্বর খতিয়ানের আওতাধীন দোকান উচ্ছেদ আদেশ প্রত্যাহার এবং পূর্বের মালিকদের নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা।
গতকাল শনিবার দুপুরে মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও দোকান মালিকরা অভিযোগ করেন, তারা ১৯৪২ সালের জেলা হেড কোয়াটারের জন্য একোয়ার আগ থেক দীর্ঘদিন ধরে বৈধভাবে দখলদার ও ব্যবসা পরিচালনা করে আসছেন। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। সম্প্রতি প্রশাসনের পক্ষে হঠাৎ উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।
তাদের জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা বলেন, উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হলে শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকেই বেকার হয়ে পড়বেন।
বক্তারা বলেন, পূর্বে যেসব ব্যক্তি ও পরিবার এই জায়গার দখল ও ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের নামে স্থায়ী বন্দোবস্ত প্রদান করে বিষয়টির স্থায়ী সমাধান করতে হবে। একই সঙ্গে জারি করা উচ্ছেদ আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
