ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবোতে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বেলাবো উপজেলা ছাত্রদল। গতকাল রোববার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়। শুধু পরীক্ষার্থীরাই নয়, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের প্রতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেলাবো উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সহায়তা দিতে তারা সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন- বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আশিক সুজন মামুন, বেলাবো উপজেলা ছাত্রদলের নাহিদ হোসেন , বিদুৎ মিয়া , মো. শাকিল, মো. মাহিন, মো. রনি, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল নেতা মো. রাকিব, মো. রাব্বি, মোঃ আরিফ, মো. নবিন, মো. মোহিন, মো. জুনাইদ, মো. বিজয়, মো. ফাহিম, মো. আকাশ, মো. রনি, মো. সিয়াম, মো. শিশির, মোঃ আবির’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, কলেজ শাখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন বলেন, পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
