পদ্মার এক কাতল ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ৩৫ কেজি ওজনের একটি কাতল ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
গতকাল রোববার কাতলটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।
এর আগে সকাল ৬টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে জমির হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মায় ধরা বিশাল আকারের ওই কাতল মাছটি জেলে জমির হোসেনের কাছ থেকে দুই হাজার টাকা কেজিদরে কিনে নিই। পরে অনলাইনে যোগাযোগ করে খুলনা শহর এলাকার পর্তুগাল প্রবাসী এক ব্যক্তির কাছে মাছটি ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।
