মুন্সীগঞ্জ জেলা কারাগারে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

দেশের ১ম মুন্সীগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা।

এর মাধ্যমে বন্দিরা নগদ অর্থ ব্যবহার ছাড়াই কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারবেন। এছাড়া বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

গতকাল রোববার দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন এ সেবার অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।