কয়রায় ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
উপজেলার গোবরা গ্রামের মৃত ওহিদ মোল্লার পুত্র সাইফুল্লাহ মোল্লা (৪৫) এর বিরুদ্ধে চতুর্থ শ্রেণী পড়ুয়া ১০ বছরের এক শিশুর ধর্ষন করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষিতা শিশুর মা মুর্শিদা খাতুন বাদী হয়ে গত রোববার কয়রা থানায় মামলা করেন। সূত্র জানায়, গত শনিবার দুপুরের সময় ভুক্তভোগি ঐ শিশু সাইফুল্লাহ মোল্লার বাড়ির সামনে দাঁড়ানো ছিল। এ সময় সাইফুল্লাহ তাকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ বসতঘরে শিশুটিকে ধর্ষন করে। শিশুটির ডাক চিৎকারে প্রতিবেশিরা ও তার মা মুর্শিদা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করামাত্র সাইফুল্লা মোল্লাকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। তাৎক্ষনিক সে দরজার কোনায় গিযে আত্মগোপনের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে গ্রামের কয়েকজন মাতব্বর সেখানে হাজির হয়ে ঘটনাটি ধামাচাপা দিয়ে মিটমাটের জোর চেষ্টা চালায়। কিন্তু শিশুটির মা অনড় থেকে থানায় হাজির হয়ে সাইফুল্লাহ মোল্লাকে আসামী করে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ গতকাল রাতে আসামীকে আটক করেছে। নবাগত কয়রা থানা অফিসার ইনচার্জ মো. হাসান্জ্জুামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষনের মামলায় অভিযুক্ত সাইফুল্লাহকে আটক করা হয়েছে। দ্রুত চার্জশীট দেওয়া হবে বলে তিনি জানান।
