২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক আটক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে ফুলপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বওলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- অন্তু সাহা অন্তর (২২) আবির হাসান শিহাব (২৩)। অভিযানকালে তাদের কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট ছাড়াও একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করেন।
জানা যায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিভিন্ন গ্রামের মুদি দোকানগুলোকে লক্ষ্য সেখানে গিয়ে অল্প মূল্যের পণ্য কিনে ৫০০ বা ১,০০০ টাকার জাল নোট দিতেন।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে জাল নোটের ব্যবসা ও প্রতারণার অভিযোগে ফুলপুর থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
