শহিদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীর মহিপালে ২৪এর জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি। গতকাল বৃহস্পতিবার জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে শহীদের করবের পাশে দাঁড়িয়ে জেয়ারত শেষে দু’হাত তুলে দোয়া করেন তিনি। এসময় তার সঙ্গে জেয়ারত অংশ নেন শহীদ শ্রাবণের পিতা নেছার আহম্মদ, জেলা এনসিপি নেতা আবদুল আজিজ, মুহাইমিন তাজিম, ওমর ফারুক প্রমূখ।

শেষে শহীদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানান জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।

জানা যায়, এরপর হাসনাত আবদুল্লাহ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা উদ্বোধন করেন। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনাম সামনে রেখে জেলার সোনাগাজী উপজেলা চত্বরে পদযাত্রার উদ্বোধন করেন হাসনাত আব্দুল্লাহ এমপিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। এনসিপির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক বলেন,ওই কর্মসূচিতে অংশ নিতে ফেনীতে এসে জুলাই শহীদের করব জিয়ারতে ছুটে যান হাসনাত আব্দুল্লাহ এমপি।