ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ডিলারের আবেদনকারীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে খাদ্যবান্ধব কর্মসূচীর আবেদনকারী ডিলাররা এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় উপজেলার শতাধিক আবেদনকারী ডিলার এ মানববন্ধনে অংশ নেয় এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চাতালকল ব্যবসায়ী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা যুবদল নেতা প্রভাষক আহসান হাবীব ময়না, সাবেক ছাত্রদল নেতা ডালিমসহ বিভিন্ন ইউনিয়নের আবেদনকারী ডিলাররা।বক্তারা বলেন, একটি চক্র আবার ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়ার পায়তারা করে আসছে। যদি কোনো অনিয়ম করে ডিলার নিয়োগ দেওয়া হয় এবং ১২ তারিখের মধ্যে ডিলার নিয়োগের চুড়ান্ত তালিকা প্রকাশ করা না হয় তাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা উপজেলা নির্বাহী অফিসারকে উদ্দেশ্য করে বলেন স্বচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ দিলে আমাদের কোনো আপত্তি নেই।