১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

মিয়ানমারে সার ও তেল পাচার করে ফেরার পথে কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত থেকে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

গতকাল রোববার বেলা ১২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গোইল্যাখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি জানিয়েছেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম। আটকরা হলেন- উখিয়া বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমির হোসেনের ছেলে লোকমান হাকিম ও পালংখালী বটতলী এলাকার বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন । লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, অধিক লাভের আশায় আটক ব্যক্তিরা মিয়ানমারে সার ও তেল পাচার কর ফিরছিল। এসময় পালংখালী দায়িত্বপ্রাপ্ত সীমান্তের বিজিবির টহল দল তাদের তল্লাশি করে নগদ ১২ লাখ টাকা ?উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে সার ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মিয়ানমারে অবৈধভাবে পাচার করে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।