উখিয়ায় ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার সকালে জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়কেন্দ্রে ৩১১ জন বন্যার্তের মধ্যে ত্রাণ বিতরণ করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ও শুকনো খাবার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম।