ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলপুরে ফেসবুক স্ট্যাটাসে বিদায়ের ইঙ্গিত দিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পাল আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ফুলপুর পৌরসভার আমুয়াকান্দাবাজারের নিজ বাসা থেকে গতকাল মঙ্গলবার সকালে তার ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পাল মৃত্যুর আগে তার ফেসবুক একাউন্টে ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দিবেন’ জানিয়ে একটি পোস্ট দেন।
