কেন্দুয়া ভূমি অফিসের রাজস্ব আদায় বেড়েছে
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ভূমি অফিস ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ভূমি উন্নয়ন কর, কর-ব্যতীত রাজস্ব (এনটিআর), সপ-লাইসেন্স নবায়ন ও মোবাইল কোর্ট পরিচালনায় আগের অর্থবছরের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মোট ১ কোটি ৪৪ লাখ ১০ হাজার ৯৯৮ টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৮০ লাখ ৪৯ হাজার ৭৬২ টাকা। ফলে এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় প্রায় দ্বিগুণ হয়েছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ভূমি উন্নয়ন কর বাবদ ৫১ লাখ ৬০ হাজার ৫১৪ টাকা এবং কর-ব্যতীত রাজস্ব (এনটিআর) বাবদ ৯২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা আদায় হয়েছে। নামজারি ফি, ডি.সি.আর. ফি, মিসকেস ফি, সপ-লাইসেন্স, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ও মোবাইল কোর্ট থেকে এ রাজস্ব এসেছে। সপ-লাইসেন্স নবায়ন বাবদ রাজস্ব বেড়ে ১৯ লাখ ৩০ হাজার ৬৫১ টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল ২ লাখ ৭১ হাজার ২৭২ টাকা। অর্পিত সম্পত্তি থেকেও রাজস্ব আদায় বেড়েছে।মোবাইল কোর্ট পরিচালনায়ও অগ্রগতি হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে ৪৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হলেও চলতি অর্থবছরে ১০২টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৭ লাখ ৪১ হাজার ২২৫ টাকা আদায় হয়েছে। কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাঈমণ্ডউল ইসলাম চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজস্ব আদায় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত এবং সরকারি রাজস্ব বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
