কৃষি কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে কৃষি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লংগদু সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের সূচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ থেকে এই তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাছির উদ্দিন, সহ-সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি। ইসরাফিল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জাকারিয়া, অফিসার ইনচার্জ (ওসি), লংগদু থানা।