মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আরিসান (৮) নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে। নিহত শিশু আরিসান শ্রীপুর গ্রামের মনিরুজ্জামান মনিরের কন্যা। এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমেছিল আরিসান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির লোকজন পুকুর পাড়ে গিয়ে শিশুটিকে না পেয়ে পুকুরের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
