মাদক সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদণ্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার মেন্দাকুঠি পাড়া এলাকায় মাদক সেবনে এক যুবককে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার মেন্দাকুঠি পাড়া এলাকায় আরমান হোসেন (২২) নামের ওই যুবককে আটক করা হয়। আরমান হোসেন মেন্দাকুঠি পাড়া গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ উপস্থিত ছিল।

এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।