গাঁজাসহ কারবারি আটক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১ কেজি গাঁজাসহ মহিদুল মল্লিক নামের এক মাদক কারবারিকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার মহেশপুর পৌরসভার জলিলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহিদুল মল্লিক উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মহেশপুর থানার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল জলিলপুর পাঁচমাথা টু ভৈরবা সড়কে চেকপোস্ট বসায়। তল্লাশিকালে মহিদুল মল্লিকের হাতে থাকা একটি গোলাপি রঙের ব্যাগ থেকে খাকি কসটেপ দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
