ত্রিশালে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে উত্তীর্ণ সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার ত্রিশাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, অধ্যাপক ডা. মতিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা হতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ন সুপারিশপ্রাপ্ত প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের ২২ জন কে সম্মাননা মেডেল, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় বিসিএসে উত্তীর্নরা তাদের যার যার অনুভূতি ব্যাক্ত করেন। অনুষ্ঠানে ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, নজরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, গোলাম মোস্তফা সরকার, এটিএম মনিরুজ্জামান, এসএম হুমায়ুন কবীর, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, এইচ এম জোবায়ের হোসেন, মতিউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, ফয়জুর রহমান জুর রহমানসহ প্রেসক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীন (সুপারিশপ্রাপ্ত) ত্রিশাল উপজেলার আবু বকর সিদ্দিক, ব্যাচ ৪৫ স্বাস্থ্য, এমদাদুল্লাহ তাফহীম ব্যাচ ৪৫ স্বাস্থ্য, ফারাহ তাবাসসুম ব্যাচ ৪৫ স্বাস্থ্য, মো. আবু রায়হান ব্যাচ ৪৫ শিক্ষা, আবিদ আল আজিজ ব্যাচ ৪৫ প্রশাসন, রিপন মিয়া ব্যাচ ৪৫ স্বাস্থ্য, ফারহানা জান্নাত ব্যাচ ৪৬ স্বাস্থ্য, মারজান চৌধুরী ব্যাচ ৪৬ গণপূতর্, মোস্তাফিজুর রহমান মোরাদ ব্যাচ ৪৬ স্বাস্থ্য, মোসা. জাকিয়া সুলতানা ব্যাচ ৪৬ স্বাস্থ্য, তানভীর হাসান খান অনিক ব্যাচ ৪৬ স্বাস্থ্য, হাসানুল কবির শিমুল ব্যাচ ৪৭ প্রশাসন, তানিয়া খাতুন ব্যাচ ৪৭ সমবায়, তানজুবা হক ব্যাচণ্ড৪৭-ট্যাক্সেশন, আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহ ব্যাচ ৪৭ খাদ্য পরিদর্শক, হাসিবুল হাসান দুর্জয় ব্যাচ ৪৬ তথ্য, ইফফাত রিজোয়ান ব্যাচ ৪৬ আনসার, ফয়সাল আহম্মদ ব্যাচ ৪৬ পুলিশ, নাজমুল হক রিয়েল ব্যাচ ৪৬ প্রশাসন, অর্পণ দে ব্যাচ ৪৬ প্রশাসন, মো. জিয়াউল হক ফয়সাল ব্যাচ ৪৬ প্রশাসন, নূরে আলম সাদিক ব্যাচ ৪৯ শিক্ষা।
