বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে এক কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামে হাটহাজারীতে রিপন (১৬) নামে এক চা দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মাহাবুব মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিপন খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সুত্রে জানা যায়, ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড়ে একটি চায়ের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করছেন মানিকছড়ি কিশোর রিপন। সেই সুবাদে একই এলাকার মাহাবুব মাস্টার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন কিশোর রিপন। প্রতি দিনের মতো দোকানের কাজ শেষে বাসায় ঘুমাতে যেতেন। ঘটনার দিন সকালে বাসায় ডাকতে গেলে দরজা বন্ধ দেখা যায়। এরপর দরজা ভেঙে রুমে প্রবেশ করে দেখা যায় পাখার সাথে ঝুলে আছে। এ অবস্থা দেখে আশেপাশের লোকজনকে জানানো হয়েছে। ৯৯৯ এ কল করে জানালে, মডেল থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।