মিঠাপুকুরে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান উপজেলার লতিবপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গেলে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত প্রায় ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।