রবীন্দ্রনাথ, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে রবীন্দ্রনাথ, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে চর্চা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

এসময় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমুল হক, কুড়িগ্রাম জেলা জাসাসের আহ্বায়ক ভাওয়াইয়া শিল্পী প্রয়াত নুরুল ইসলাম জাহিদের সন্তান আহসান হাবিব সজীব, দেশ বরেণ্য ভাওয়াইয়া শিল্পী মরহুম কছিম উদ্দিনের ছেলে গোলজার হোসেন, জেলা সাংস্কৃতিক অফিসার জসিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও জাসাস নেতারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে। বক্তারা বর্তমান সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। রবীন্দ্রনাথ, নজরুল চর্চার পাশাপাশি কুড়িগ্রাম জেলার ঐতিহ্য ভাওয়াইয়া সংগীতকেও এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।