হাসপাতালের চার দালাল আটক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার ব্যক্তিকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। গতকাল বুধবার দুপুরে আটকের পর আনসার সদস্যরা তাদেরকে থানায় সোপর্দ করেন। আটককৃতরা হলেন- নাছির, মনোয়ার, জাহেদা ও তানজিলা। চরফ্যাশন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (অ.দা.) পাপিয়া বেগম জানান, দালালি কার্যক্রমের মাধ্যমে হাসপাতালে আগত রোগী এবং তাদের স্বজনদের বিভ্রান্ত করার অভিযোগে আনসার সদস্য মাইনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় আনসার সদস্যরা চার জনকে আটক করেছে।