ফুলপুরে বেসরকারি হাসপাতালে অভিযান
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলপুর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন কার্যক্রম, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সনদবিহীন, নার্স ও টেকনিশিয়ান সার্টিফিকেট না থাকায় বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রিত অধ্যাদেশ) ১৯৮২ ও ভুক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ মোতাবেক এবং বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করেন ভ্রাম্যমাই আদালত। পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, আশা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার, সিটি জেনারেল হাসপাতাল ৫০ হাজার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার এছাডাও ডিজিটাল ৫ হাজার ও বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার। মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাই আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।
