পীরগঞ্জে ৮ হাজার কৃষক পেলেন উপকরণ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

কৃষকদের স্বার্থে সরকারের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত কৃষি বিভাগের উদ্যোগে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষে ৮ হাজার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে বোরো আবাদ কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শ’ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া সরিষা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ২শ’ জন কৃষককে জনপ্রতি ১০ গ্রাম সরিষার বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। শাকসবজি উৎপাদন বৃদ্ধির জন্য ২ হাজার ৪শ’ জন কৃষককে জনপ্রতি ৩শ’ গ্রাম বিভিন্ন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।