৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, মাদলা ও খাদলা বিজিবি এর বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল এসএম শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য জব্দ করা হয়।