শিক্ষা বৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপকারভোগীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপঙ্কর বর্মন, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।