জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের পরিচিতি সভা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কস্থ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। জেলা আহ্বায়ক মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ড্যাবের ফেনী জেলা দপ্তর সম্পাদক ডা. কামরুজ্জামান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ জাসাস ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পরিচিতি সভার শুরুতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের জেলা সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রুয়েছ সংগঠনের প্রবন্ধ উপস্থাপন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত কমিটির পরিচিত করা হয়েছে।