এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৬ই সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ও ৫ই সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সভায় নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়।
গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
সভায় আগামী ৬ই সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ও ৫ই সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সভায় আলোচ্য সূচি অনুযায়ী তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
