শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এমপি। এসময় উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী আজম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া প্রমুখ।
