ফেনী চেম্বারের নবনির্বাচিতদের সংবর্ধনা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যদের গতকাল রোববার ফেনী গোল্ডেন প্যালেসের সম্মেলন কক্ষে ফেনী সমিতি যুক্তরাষ্ট্র শাখা এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ফেনী সমিতি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য নুর হোসেন সেলিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

বক্তব্য রাখেন সংবর্ধিত ফেনী চেম্বার এর নবনির্বাচিত সভাপতি হারুন অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, জুনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান জুয়েল ও মাঈন উদ্দিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ। এসময় ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, জুনিয়র সহ-সভাপতি, সাধারণ পরিচালক ও সহযোগী পরিচালকগণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় ফেনী সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির সদস্য সচিব নুর হোসেন সেলিমকেও সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করে সবার সহযোগিতায় ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে ফেনী চেম্বারকে সারাদেশের মধ্যে একটা অন্যতম সেরা চেম্বার হিসেবে প্রতিষ্ঠিত করতে নতুন নেতৃত্বে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।