হালুয়াঘাট বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেন। গত শনিবার রাতে মিছিলটি হালুয়াঘাট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং উক্ত বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেন।
