সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ নামে এক বিএনপির কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা। রোববার রাত ১১টায় শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকায় আয়নাল হক ছেলে। নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু পূর্বে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। এনিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সাথে তার বিরোধ হয়। রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করে।
কিছুদিন আগে এলাকায় মাদক বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে রবিবার রাতে ফুফাতো ভাই ইয়ামিনের সঙ্গে নুরুল ও জাকিরের তর্কাতর্কি এক পযার্য়ের মারামারি হয়। এসময় রাজু তাদের ঝগড়া থামিয়ে দেয়। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ফুফাতো ভাইকে না পেয়ে রাজু’র বাড়িতে হামলা করে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করলে তাকে বাঁচাতে গেলে পরিবারের সকল সদস্যকে পিটিয়ে আহত করে। পরে আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এটি রাজনৈতিক বিরোধ না পারিবারিক কোন দ্বন্দ্বে হত্যা তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
