দিনাজপুরে ঘর পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচ পরিবার

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিরেকে)’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের আওতাধীন দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ও ছাত্র-ছাত্রীদের মাধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি চেক বিতরণ এবং গৃহহীন ৫টি পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাধ্যে শিক্ষাবৃত্তি, সাইকেলসহ অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষা প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং সঠিক প্রক্রিয়ায় এসব সহায়তা প্রকৃত সুফলভোগীদের হাতে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শেষে অতিথিরা উপকারভোগীদের মাধ্যে সেলাই মেশিন, যাতায়াতের জন্য বাইসাইকেল এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি চেক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা ও উপকারভোগীরা।